নতুন কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এই কমিটির জরুরি এক সভা হয়। এতে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ইসমাইল ভূঁইয়াকে মহাসচিব পদ থেকে নতুন কমিটির সভাপতি এবং মো. জাহিদুল হককে যুগ্ম মহাসচিব থেকে মহাসচিব করা হয়। এ ছাড়া মো. আবু আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মো. মামুনুর রশিদকে সিনিয়র সহসভাপতি, মো. আমির হোসেনকে যুগ্ম সম্পাদক ও মো. আবু ছাইদকে অর্থ সম্পাদক নির্বাচিত করে ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি