প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচনে সভাপতি পদে আবদুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক পদে এ এইচ আরিফ ও কোষাধ্যক্ষ পদে বেলায়েত হোসেন বিজয়ী হয়েছেন। গত শুক্রবার রাতে সিলেট নগরের জিন্দাবাজারে অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুক্রবার রাত ১১টায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনকারী অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান। সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন আফতাব উদ্দিন ও কুমার গণেশ পাল। নিজস্ব প্রতিবেদক, সিলেট