নতুন কমিটি নিয়ে দুই পক্ষে উত্তেজনা পুলিশ মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের শেরেবাংলা পার্ক ও দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গতকাল শনিবার সকাল থেকে উভয় পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোটা নিয়ে মহড়া দেন। দুপুরে দুই পক্ষই মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে একটি পক্ষ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। দলীয় সূত্রে জানা গেছে, ১ আগস্ট পঞ্চগড় জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ছাত্রদের নিয়ে এ কমিটি করা হয়নি বলে অভিযোগ করে ছাত্রদলের একটি অংশ ওই কমিটির বাতিলের দাবি জানায়। এ ঘটনার প্রতিবাদে তারা ২ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ জমিরউদ্দিন সরকার ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে।