প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকাস্থ রংপুর বিভাগ সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ১৩ মে শনিবার সন্ধ্যা ছয়টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে কার্যনির্বাহী কমিটি এবং সমিতির সব সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। নতুন করে সদস্য হতে আগ্রহী ব্যক্তিদেরও অনুষ্ঠানে আসার আহ্বান জানিয়েছেন সমিতির সভাপতি আবদুল্লাহ আল নাসের ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা আজ সোমবার সন্ধ্যা ছয়টায় ৪৫ তোপখানা রোডে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি