নতুন করারোপ ছাড়াই বাজেট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৬৯৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান বাজেট ঘোষণা করেন। এটি পৌরসভার চতুর্থ বাজেট। বাজেটে সরকারি উন্নয়ন অনুদান থেকে আয় ধরা হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা। সরকারি অনুদান (রাজস্ব) থেকে আয় ধরা হয়েছে ১৪ লাখ টাকা। বিভিন্ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ৭ কোটি টাকা। ট্যাক্স থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। তবে এবার নাগরিকদের ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।
বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মেহের আলী মোল্লা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কাউন্সিলর মো. বশির উল্লাহ, লিটন সাহা, রাশিদা আক্তার, রীনা বেগম, সামছুন নাহার, মো. মাহমুদুর রহমান, মো. নজরুল ইসলাম, নুরুল ইসলাম সিকদার, জাহাঙ্গীর আলম, মো. কালু মিয়া, পৌর সচিব তাসলিমা আক্তার প্রমুখ।