নতুন করে টোল প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ধরলা সেতুতে নতুন করে টোল আরোপের প্রতিবাদে সমাবেশ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাগরিক অধিকার আন্দোলন কমিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। গতকাল রোববার দুপুরে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে সংগঠনগুলো।
এ সময় বক্তব্য দেন সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, নাগরিক অধিকার আন্দোলনের সদস্যসচিব শ্যামল ভৌমিক, সদস্য দুলাল বোস, মোনাব্বের হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ২০০৩ সালে ধরলা সেতু উদ্বোধন হওয়ার পর শুধু বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, কাভার্ড ভ্যানেই টোল নেওয়া হতো।