নতুন করে যুক্তিতর্ক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর জেনারেল এম এ মঞ্জুর হত্যা মামলায় নতুন করে যুক্তিতর্ক শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য আছে।
ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হিসেবে খন্দকার হাসান মাহমুদ ফিরোজ ১০ ফেব্রুয়ারি এই দিন ধার্য করেন। ওই দিন রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক পরিবর্তন হওয়ায় আদালত নতুন করে যুক্তিতর্ক শুনানির আদেশ দেন।
একই সঙ্গে রাষ্ট্র ও আসামিপক্ষকে এই মামলার দুই আসামি মেজর জেনারেল আবদুল লতিফ ও লেফটেন্যান্ট কর্নেল শামসুর রহমান শামসের বিষয়ে উচ্চ আদালতের স্থগিতাদেশ সম্পর্কে সর্বশেষ অবস্থা কী, তা আদালতকে অবহিত করার জন্য বিচারক আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, দুই আসামির পক্ষে হাইকোর্টে করা ফৌজদারি বিবিধ মামলার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে, এ বিষয়ে আজ আদালতকে অবহিত করা হবে।
মঞ্জুরকে হত্যার ১৪ বছর পর ১৯৯৫ সালের ২৮ ফেব্রুয়ারি তাঁর ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মামলা করেন। ওই বছরের ২৭ জুন এরশাদসহ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন সেনাপ্রধান এইচ এম এরশাদের পরিকল্পনা ও নির্দেশে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা এম এ মঞ্জুরকে হত্যা করা হয়।