নতুন করে রিমান্ডে নেওয়া যাবে না আসলামকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম আসলাম চৌধুরী
এম আসলাম চৌধুরী

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড আদেশ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করতে পারবে না পুলিশ। আসলাম চৌধুরীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসলাম চৌধুরীর আইনজীবী মাহবুব উদ্দিন খান প্রথম আলোকে বলেন, আবেদনের শুনানির সময় রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময় চায়। আদালত আগামী মঙ্গলবার এ বিষয়ের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন। আদালত বলেছেন, এই শুনানি না হওয়া পর্যন্ত নতুন করে আসলাম চৌধুরীকে রিমান্ডে নেওয়ার আবেদন করতে পারবে না পুলিশ।

এর আগে ১৫ মে ৫৪ ধারায় গ্রেপ্তার আসলাম চৌধুরীকে সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছিলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে আসলাম চৌধুরীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।