প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ইতিমধ্যে নেওয়া ৩২ জনের সাক্ষ্য আবার নতুন করে নেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। চলতি সপ্তাহে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। খালেদা জিয়ার পক্ষে আবেদনটি দায়ের করেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, সাক্ষ্য নেওয়ার আগে সাক্ষীদের শপথ নিতে হয়। এ ক্ষেত্রে এটি অনুসরণ করা হয়নি। আইনের বিধান অনুসারে নতুন করে ৩২ জনের সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চেয়ে রিভিশন আবেদনটি করা হয়। এই আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক