নতুন কর্মসূচিতে যাচ্ছে না শিক্ষক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবি পূরণে সরকারের আশ্বাস পাওয়ায় আপাতত নতুন কোনো আন্দোলনের কর্মসূচি দিচ্ছে না বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধান শিক্ষকের পদমর্যাদা এক ধাপ বৃদ্ধি করে দ্বিতীয় শ্রেণী করা এবং সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে সমিতি বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে।
গত ৩০ সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ শুরু করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষের আশ্বাসে ৪ অক্টোবর পর্যন্ত সময় দিয়ে আন্দোলন স্থগিত করা হয়।
এর মধ্যে গত ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সমিতির দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। এ জন্য আপাতত আর কর্মসূচি দেওয়া হচ্ছে না