নতুন কাঠামো অনুযায়ী বোনাস পাবেন না পোশাকশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে নতুন বেতনকাঠামো অনুযায়ী পোশাকশ্রমিকেরা বোনাস পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তিনি জানান, মালিকদের দাবি অনুযায়ী নতুন বেতনকাঠামোতে শ্রমিকেরা নভেম্বরের বেতন ডিসেম্বরে পাবেন। এতে করে তাঁরা ঈদের বোনাস এই কাঠামোতে পাবেন না।বোনাসের দাবিতে যাতে কোনো আন্দোলন না হয়, সে জন্য শিল্পাঞ্চল পুলিশ এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট গঠন করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান।গতকাল রোববার আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। গাজীপুরে বোনাসের দাবিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগের চেয়ে টেন্ডারবাজি অনেক কমে এসেছে। মোবাইল ফোনে চাঁদাবাজি বন্ধে মোবাইল ট্র্যাকিং ব্যবস্থা নেওয়া হয়েছে।