নতুন কৃষিসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে এ পদে বদলি করে আদেশ জারি করেছে। সদ্য বিদায়ী কৃষিসচিব আনোয়ার ফারুক ১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত সচিব পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।