নতুন কৃষিসচিব মঈনউদ্দিন আব্দুল্লাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে এ পদে বদলি করে আদেশ জারি করেছে।
সদ্য বিদায়ী কৃষি সচিব আনোয়ার ফারুক ১ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। তবে আজ সন্ধ্যা পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত সচিব পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।