নতুন গাড়ি পেলেন খুলনার ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ভিশন-প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজের ড্র গতকাল বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা l ছবি: প্রথম আলো

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত ভিশন-প্রথম আলো বিশ্বকাপ মেগা কুইজ ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে নতুন প্রাইভেট কার পেলেন খুলনার পাবলা এলাকার ইমরান জুয়েল।
কুইজে দ্বিতীয় পুরস্কার ভিশন ৪৩ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন ঢাকার মোহাম্মদপুরের আল-আমিন। আর তৃতীয় পুরস্কার ভিশন দেড় টন এসি পেয়েছেন সিলেটের কামালগড়ের মো. শাহিদ মিয়া। চতুর্থ পুরস্কার হিসেবে ভিশন রেফ্রিজারেটর পেয়েছেন ঢাকার টিপু সুলতান রোডের স্মৃতি।
গতকাল সোমবার বিকেলে সিএ ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে লটারি করে এই ড্র অনুষ্ঠিত হয়। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার, মেহরাব হোসেন, জাভেদ ওমর, নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসী, ভিশন ইলেকট্রনিকসের মহাব্যবস্থাপক মো. মাহবুবুল ওয়াহিদ, ব্র্যান্ড ব্যবস্থাপক রকিব আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের উপসহকারী ব্যবস্থাপক (মিডিয়া) মাসুদ রানা। পুরস্কার প্রদানের তারিখ ও স্থানের ব্যাপারে বিজয়ীদের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হবে।