নতুন গাড়ি আর প্রতিযোগিতা দেখল দর্শকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িপ্রেমীদের বিপুল অংশগ্রহণে গতকাল শেষ হলো ‘ঢাকা মোটর, বাইক ও অটো পার্টস শো-২০১৬’। এতে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তারা বিভিন্ন ব্র্যান্ডের নতুন গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ কেনাসহ সংশ্লিষ্ট নতুন উদ্ভাবনগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন।
বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে গত ৩১ মার্চ তিন দিনের এই প্রদর্শনী শুরু হয়। এ ছাড়া গতকাল একই জায়গায় ‘৩য় র্যা লি ক্রস চ্যাম্পিয়নশিপ-২০১৬’ অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, এবারের প্রদর্শনীতে ১৫টি দেশ থেকে নতুন গাড়ি, মোটরবাইক ও গাড়ির যন্ত্রাংশ শিল্পের উত্পাদক ও বিপণনকারী খ্যাতনামা প্রতিষ্ঠানগুলো অংশ নেয়।