নতুন গুড়ের স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন গুড়ের স্বাদ
নতুন গুড়ের স্বাদ

নতুন ধান, নানারকম সবজির পাশাপাশি এ মৌসুমে নতুন গুড়ের স্বাদটাও দারুণ। দেখে নিন গুড় দিয়ে তৈরি নানা খাবার। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
কাউন চালের পায়েস

কাউন চালের পায়েস
কাউন চালের পায়েস


উপকরণ: কাউন চাল ৫০০ গ্রাম, গুড় ৫০০ গ্রাম, ঘন দুধ আধা লিটার, লবণ সামান্য, তেজপাতা ২টা, দারুচিনি ২ টুকরা, নারকেল কোরানো ১ কাপ।

প্রণালি: এলাচ, তেজপাতা ও সামান্য লবণ দিয়ে চাল সেদ্ধ করে নিতে হবে। গুড় ১ কাপ পানিতে ফুটিয়ে ছেঁকে নিতে হবে। সেদ্ধ চালে গুড়, দুধ ও নারকেল দিয়ে নাড়তে হবে। পায়েস হয়ে গেলে ইচ্ছে হলে গুড়ের রস ওপরে দিয়ে পরিবেশন করা যায়।
রস গোলাপ

রস গোলাপ
রস গোলাপ


উপকরণ: নারকেলের দুধ ১ কাপ, চালের গুঁড়া আধা কাপ, ময়দা আধা কাপ, লবণ সামান্য, পানি দেড় কাপ, গুড় ৪০০ গ্রাম।

প্রণালি: পানি ও গুড় জ্বাল দিয়ে সিরা তৈরি করে নিতে হবে। প্যানে নারকেল দুধে চালের গুঁড়া ও ময়দা দিয়ে ডো তৈরি করে নিতে হবে। এবার ছোট ছোট রুটি বেলে গোলাপের মতো আকার করতে হবে। ডুবো তেলে ভেজে গুড়ের সিরায় ঢেলে দিতে হবে। কিছুক্ষণ পর পরিবেশন করুন।

গুড়ের সন্দেশ
গুড়ের সন্দেশ

গুড়ের সন্দেশ
উপকরণ: দুধ ১ লিটার, সিরকা ১ টেবিল চামচ, ময়দা ১ টেবিল চামচ, গুড় আধা কাপ।

প্রণালি: দুধে ময়দা মিশিয়ে ফুটতে দিতে হবে। ফুটন্ত দুধে সিরকা দিয়ে ছানা তৈরি করে নিতে হবে। পাতলা কাপড়ে ছানা ঢেলে পানি ভালোভাবে ঝাড়তে হবে। এবার প্যানে গুড় গলিয়ে ছানা দিয়ে নাড়তে হবে। অল্প আঁচে নেড়ে ঠান্ডা করতে হবে। পছন্দমতো আকারে সন্দেশ বানিয়ে পরিবেশন করুন।

প্যান কেক

প্যান কেক
প্যান কেক


উপকরণ: ডিম ২টা, ময়দা সিকি কাপ, গুড় আধা কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, দুধ ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া সামান্য।

প্রণালি: ফেটানো ডিমে সব উপকরণ মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। এবার ফ্রাইপ্যানে সামান্য তেল মেখে গোল চামচে এক চামচ করে ব্যাটার ঢেলে ঢেকে দিতে হবে। এক মিনিট পর প্যান কেক তৈরি হয়ে যাবে। নামিয়ে পরিবেশন করুন।