নতুন গ্যাস-সংযোগ এখন গণদাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারকে সিলেটবাসীর গণদাবি বলে অভিহিত করেছেন ‘গ্যাস-সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন’-এর নেতারা। গতকাল বুধবার দুপুরে নগরের নজরুল একাডেমি মিলনায়তনে আয়োজিত জরুরি সভায় আন্দোলন-সংশ্লিষ্ট নেতারা এ মন্তব্য করেন।

সভায় বলা হয়, সিলেট অঞ্চলের গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ন্যাশনাল গ্রিডে যুক্ত হচ্ছে। তার বিপরীতে সিলেটের গ্রাহক ব্যবহার করছে মাত্র ২৫০ মিলিয়ন ঘনফুট। যেখানে সিলেটের জন্য বরাদ্দ রয়েছে ৩২১ মিলিয়ন ঘনফুট গ্যাস। বরাদ্দকৃত গ্যাসের মধ্যে প্রতিদিন উদ্বৃত্ত থাকছে ৭১ মিলিয়ন ঘনফুট গ্যাস। এরপরও একটি স্বার্থান্বেষী মহল যৌক্তিক কারণ ছাড়াই সিলেটের সর্বত্র গ্যাস-সংযোগ বন্ধ করে দিয়েছে। এ কারণে নতুন গ্যাস-সংযোগ দাবি গণদাবিতে রূপ নিচ্ছে।

প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক ধীরেন সিংহের সভাপতিত্বে সভায় গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি আরশ আলী, মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ, শহিদুল ইসলামসহ প্রমুখ বক্তব্য দেন।