নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই বছরের জন্য নতুন চারজন সহকারী প্রক্টরকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিয়োগ পাওয়া সহকারী প্রক্টররা হলেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ওবায়দুর রহমান সিদ্দিকী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক শামীমা নাসরীন, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মো. ইনামুল হক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মীর মাসুদুল আলম।প্রসঙ্গত, কাজের সুষ্ঠু পরিবেশ নেই—এমন অভিযোগ এনে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের চারজন সহকারী প্রক্টর উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন।