প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চিকিৎসাকেন্দ্র নির্মাণের জন্য নয় কোটি টাকা অনুদান ও একটি অ্যাম্বুলেন্স দিয়েছেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন এ তথ্য জানান। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র নেই। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এক কোটি টাকা নিয়ে নতুন চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ শুরু করা হয়। কিন্তু পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্র নির্মাণে প্রয়োজন ছিল আরও নয় কোটি টাকা। এ ব্যাপারে গত ২৪ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করে সহায়তা চান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৭ এপ্রিল জারি করা এক আদেশে অনুদান দেওয়ার কথা জানানো হয়।