প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদকে পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুরের চুক্তির মেয়াদ গত শনিবার শেষ হলে জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজিমউদ্দিন চৌধুরীকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুল মান্নানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং একই অধিদপ্তরের পরিচালক মো. ইমরানকে দক্ষতাভিত্তিক স্টেপ প্রকল্পের পরিচালক নিয়োগ করা হয়েছে।