নতুন চেহারায় দুদকের ওয়েবসাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট এখন নতুন চেহারায়। জার্মান সাহায্য সংস্থা জিআইজেডের সহযোগিতায় নতুনভাবে তৈরি এ ওয়েব সাইট উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট এখন নতুন চেহারায়। জার্মান সাহায্য সংস্থা জিআইজেডের সহযোগিতায় নতুনভাবে তৈরি এ ওয়েব সাইট উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট এখন নতুন চেহারায়। জার্মান সাহায্য সংস্থা জিআইজেডের সহযোগিতায় নতুনভাবে তৈরি এ ওয়েব সাইট উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের ধারাবাহিক অনুষ্ঠানের অংশ হিসেবে আজ মঙ্গলবার সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাইটটির উদ্বোধন করা হয়। সাইটটির ঠিকানা www. acc. org. bd।

এ সময় দুদক চেয়ারম্যান বলেন, ‘ওয়েবসাইটটি উদ্বোধনের মাধ্যমে দুদক নতুন যুগে পদার্পণ করল। শুধু সারা দেশের মানুষই নয়, সারা বিশ্বের মানুষ এখন দুদকের কার্যক্রম সম্পর্কে একটি ক্লিকের মাধ্যমেই জানতে পারবে।’ যে উদ্দেশ্য নিয়ে সাইটটি নতুনভাবে চালু করা হলো, সে উদ্দেশ্য সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দুদক সচিব মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসিরউদ্দিন আহমেদসহ শীর্ষ কর্মকর্তারা।