নতুন চেয়ারম্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. আবদুল খালেক। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা (৬)-এর জ্যেষ্ঠ সহকারী সচিব আবু কায়সার খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চেয়ারম্যানের পদটি শূন্য রয়েছে। বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার আবদুল খালেক তাঁর পদে যোগ দেবেন। তাঁর এ যোগদানের মধ্য দিয়ে কুমিল্লা বোর্ডে দীর্ঘদিন পর চেয়ারম্যানের পদটি পূরণ হতে যাচ্ছে। মো. আবদুল খালেকের গ্রামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায়।