প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ১১তম জাতীয় রেঞ্জার কাউন্সিলে ২০১০-১১ মেয়াদের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেঞ্জার ইউনিটের মিত্রা সরকার। সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের শরীফ নূরজাহান এবং কোষাধ্যক্ষ পদে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের মুক্তা আক্তার নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ৭ থেকে ৯ জানুয়ারি গাইড হাউসে অনুষ্ঠিত কাউন্সিলে রেঞ্জার, রেঞ্জার গাইড, যুবানেত্রী, কমিশনারসহ শতাধিক গাইড অংশ নেন।