প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক খান তৌহিদ ওসমানকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়।খান তৌহিদ ওসমান বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক তৌহিদ হোসেন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, এক বছরের জন্য এ নতুন নিয়োগ দেওয়া হয়েছে।