নতুন ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান রিপনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দিয়ে মর্ত্তুজা আলীকে নতুন উপাচার্য করা হয়। এর পরদিন নতুন উপাচার্যের সঙ্গে কাজ করতে আগ্রহী না হওয়ায় ছাত্রকল্যাণ পরিচালকসহ আট শিক্ষক প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেন।