নতুন ছাত্রী হল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে গত বৃহস্পতিবার রাতে নতুন একটি ছাত্রী হলের উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর হলটির উদ্বোধন করেন। তবে হলের কোনো নাম দেওয়া হয়নি। হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ফরিদা ইয়াসমীন। হলটি এখনো নির্মাণাধীন। আবাসন সংকট থাকায় যে অংশের নির্মাণকাজ শেষ হয়েছে, সেখানে ছাত্রীদের ওঠানো হচ্ছে। প্রাথমিক পর্যায়ে হলটিতে ৩৯০ জন ছাত্রীর আবাসনের ব্যবস্থা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীসংখ্যা মোট শিক্ষার্থীর ৪৫ শতাংশ হওয়া সত্ত্বেও ১২টি হলের মাত্র তিনটি ছিল ছাত্রী হল। তা ছাড়া ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা বাড়লেও হলের সংখ্যা বাড়েনি। আবাসন সংকট থাকায় চিকিৎসাকেন্দ্র, চাষি ভবন ও অন্যান্য হলের গণরুমে ছাত্রীদের রাখা হতো।