প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই ঈদে যাত্রী ও ট্রাক পারাপারে যুক্ত হচ্ছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মিত একটি যাত্রীবাহী জাহাজ ও একটি রো রো ফেরি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার জন্য এই দুটি জলযান তৈরি করে ওয়েস্টার্ন মেরিন। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা ও বরিশাল রুটে চলাচল শুরু হয়েছে এমভি মধুমতি জাহাজের। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জাহাজের উদ্বোধন করেন। প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে দ্বিতল জাহাজটি ৭৫০ জন যাত্রী পরিবহনে সক্ষম। অপরদিকে এবার ঈদে মাওয়া-কাওড়াকান্দি রুটে রো রো ফেরি এমভি ভাষাসৈনিক ডা. গোলাম মওলাও যুক্ত হচ্ছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফেরি ৩৪০ জন যাত্রী ও ২৭টি ট্রাক পারাপারে সক্ষম।