নতুন ট্রান্সফরমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন কেন্দুয়া উপজেলার খিদিরপুর গ্রামের পূর্বপাড়ায় বিকল বৈদ্যুতিক ট্রান্সফরমারটির স্থলে অবশেষে দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন একটি নতুন ট্রান্সফরমার লাগানো হয়েছে। পল্লী বিদ্যুতের স্থানীয় সাহিতপুর অভিযোগকেন্দ্রের কর্মীরা গত সোমবার ৫ কেভিএ ক্ষমতাসম্পন্ন আগের ট্রান্সফরমারটি সরিয়ে সেখানে ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার লাগিয়েছেন। পল্লী বিদ্যুতের সাহিতপুর অভিযোগকেন্দ্রের লাইনম্যান জয়েনউদ্দিন নতুন ট্রান্সফরমার লাগানোর সত্যতা নিশ্চিত করেছেন। পুরোনো ট্রান্সফরমার বিকল হওয়ায় ওই এলাকার অন্তত ১৬টি পরিবার দুই সপ্তাহ ধরে অন্ধকারে ছিল। এ বিষয়ে গত রোববার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।