নতুন ট্রাফিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাজারো মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। এই বিপুলসংখ্যক মানুষের চলাচলের সুবিধার্থে ট্রাফিক পুলিশি ব্যবস্থাপনা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। আজ শনিবার রাত নয়টা থেকে এই ব্যবস্থাপনা কার্যকর হবে। মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত নয়টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংক, জহুর হকার্স মার্কেট, আমতলা, সিনেমা প্যালেস, বোস ব্রাদার্স, তিনপুল ও বৌদ্ধমন্দির এলাকা হয়ে শহীদ মিনার এলাকার দিকে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। তবে এসব পথে ভিআইপি ব্যক্তিরা প্রবেশ করতে পারবেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|