নতুন ট্রাস্টি বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিনুর রশিদ খানকে চেয়ারম্যান ও মো. আনিসুর রহমান সরকারকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে এ এম মুরতাঈশ কচি মেমোরিয়াল ট্রাস্টের ১২ সদস্যের নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। সম্প্রতি সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন নির্বাহী পরিচালক সোহরাব হোসেন, প্রশান্ত কুমার কর্মকার ও মো. মশিউর রহমান, সদস্য মো. আলমগীর, সৈয়দ তাসনিম হোসাইন, সাদেক উল্লাহ চৌধুরী, আসিফুল হক, মো. আখতারুজ্জামান, আবু মো. মাসানি ও দিহিদার মাসুম। বিজ্ঞপ্তি।