নতুন ঠিকানায় টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টার টিআইবি নতুন ঠিকানায় কাজ শুরু করতে যাচ্ছে। আজ মঙ্গলবার টিআইবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ডিসেম্বর থেকে বনানীর বর্তমান কার্যালয় থেকে ধানমন্ডিতে স্থানান্তরিত হচ্ছে¯সংস্থাটি।

ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কে অবস্থিত মাইডাস সেন্টারের চতুর্থ তলায় কাজ শুরু করবে টিআইবি।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, নাগরিক সমাজ, শুভাকাঙ্ক্ষীসহ সব অংশীজনকে মাইডাস সেন্টার (চতুর্থ তলা), বাড়ি নম্বর ৫, সড়ক নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরাতন), ধানমন্ডি আবাসিক এলাকায় যোগাযোগ করার জন্য টিআইবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।