নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের বসুন্ধরা রোড শাখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও সুবিশাল পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে এক্সিম ব্যাংকের বসুন্ধরা শাখাকে নতুন ঠিকানায় (ক-২৪, ২য় তলা, প্রগতি সরণি, কুড়িল, ভাটারা, ঢাকা) স্থানান্তর করা হয়েছে৷ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রতি এ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক ভূইয়া৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া৷ এ সময় ব্যাংকের পরিচালক মো. নুরুল আমিন ফারুক, স্পনসর আবদুল্লাহ আল জহীর এবং উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান কার্যালয়ের নির্বাহী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি ৷