নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের সিলেট শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও সুবিশাল পরিসরে সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ঠিকানায় (মুজতবা টাওয়ার, জিন্দাবাজার, সিলেট) এক্সিম ব্যাংকের সিলেট শাখার উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপদেষ্টা মু. ফরীদ উদ্দীন আহমাদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও মো. সিরাজুল হক মিয়াসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।