নতুন ডায়রিয়া ওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগ এলাকার মহানগর শিশু হাসপাতালে ৫০ শয্যার ডায়রিয়া ওয়ার্ড চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এই ওয়ার্ড উদ্বোধন করেন। নতুন এই ডায়রিয়া ওয়ার্ডের কারিগরি সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং আর্থিক সহায়তা দিচ্ছে সীমান্তবিহীন চিকিৎসকের বেলজিয়াম শাখা। অনুষ্ঠানে আইসিডিডিআরবির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া, সীমান্তবিহীন চিকিৎসকের বেলজিয়াম শাখার কর্মকর্তা জেনি সদার্বার্গসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।