নতুন ডিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে অনুষদের মৎস্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র চক্রবর্তী দায়িত্ব নিয়েছেন। গতকাল সোমবার অনুষদের সম্মেলন কক্ষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। সুভাষ চন্দ্র আগের ডিন অধ্যাপক ইদ্রিস মিয়ার স্থলাভিষিক্ত হলেন। নতুন ডিন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করে ১৯৮২ সালে মৎস্য প্রযুক্তি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।