নতুন দলের নিবন্ধনের সময়সীমা ফেব্রুয়ারি ২০১৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক নতুন রাজনৈতিক দলকে ২০১৩ সালের ফেব্রুয়ারির মধ্যেই নিবন্ধিত হতে হবে। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। গতকাল সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ কথা জানান। সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনের আগে যাতে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কোনো ধরনের তড়িঘড়ি করতে না হয়, সে জন্য ২০১৩ সালের ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন কাজ শেষ করতে হবে। কোনো অনিবন্ধিত দল নিজেদের নিবন্ধনের যোগ্য মনে করলে তারা এখনই আবেদন করতে পারে। তবে ২০১৩ সালের ফেব্রুয়ারির পর নতুন কোনো দলকে নিবন্ধিত করা হবে না।