নতুন দুটি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ও ফোকলোর নামে দুটি নতুন বিভাগ খোলা হচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগ ভেঙে রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন নামে দুটি বিভাগ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইতিমধ্যে বিভাগগুলোতে সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক জাকারিয়া রহমান মার্কেটিং, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও ইংরেজি বিভাগের শিক্ষক মো. শাহিনুর রহমান ফোকলোর এবং রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের রাকিবা ইয়াসমিন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। রেজিস্ট্রার বলেন, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রমসহ নতুন বিভাগের একাডেমিক কার্যক্রম শুরু হবে।