নতুন নামে জিয়া সার কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া সার কারখানার নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণ করা হয়েছে ‘আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। আজ থেকে এই নতুন নামে কারখানাটির সব কার্যক্রম পরিচালিত হবে। সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।সূত্র জানায়, নাম পরিবর্তনের প্রস্তাব আসে চলতি বছরের ৭ জানুয়ারি ‘একনেক’-এর সভায়। পরে নাম পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়ে শিল্প মন্ত্রণালয় গত ২৫ মার্চ কারখানা কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়। গতকাল এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মহাব্যবস্থাপক (প্রশাসন) ফরিদ উদ্দিন জানান, নতুন নামফলক স্থাপনের কাজ চলছে।