নতুন নির্বাহী পর্ষদ গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস ১৯৮৪ ফোরামের নির্বাহী পর্ষদের নির্বাচন গত শনিবার গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহম্মদ চৌধুরী সভাপতি এবং পুলিশের অতিরিক্ত আইজি মোহাম্মদ জাবেদ পাটওয়ারী সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন। ২০১৭-১৮ সালের জন্য গঠিত ৬১ সদস্যবিশিষ্ট নির্বাহী পর্ষদে সহসভাপতি হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পরিকল্পনা কমিশনের সদস্য এ এন সামসুদ্দীন আজাদ চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী নির্বাচিত হয়েছেন। বিজ্ঞপ্তি