প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন নিয়মে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ জন্য নিবন্ধিত শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে ৩০ জুন পর্যন্ত শূন্য হবে এমন পদের চাহিদা চাওয়া হয়েছে। http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ৬ থেকে ২৫ জুন পর্যন্ত চাহিদা দিতে অনুরোধ করেছে এনটিআরসিএ।
চাহিদা পাওয়ার পর সেগুলো ৩০ জুন এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এর পরিপ্রেক্ষিতে আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট পদে অনলাইনে আবেদন করতে পারবেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানতে www.ntrca.gov.bd ওয়েবসাইটে ডাউনলোড করা সার্কুলার বা নির্দেশনা দেখার অনুরোধ জানানো হয়েছে।