নতুন নিয়মে সেরাদের তালিকায় সরকারি স্কুলের সংখ্যা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার পাসের হার এবং জিপিএ-৫ উভয়ই বেড়েছে। এবার পাসের হার ৭১ দশমিক ৭০। জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৬৩৪ জন। গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থী বেশি ছিল মাত্র সাড়ে পাঁচ হাজারের মতো। কিন্তু জিপিএ-৫ বেড়েছে প্রায় দ্বিগুণ। এবার নতুন নিয়মে সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করায় ৬০ ভাগ দখল করে নিয়েছে সরকারি স্কুলগুলো। বোর্ডের এবারের সেরা প্রতিষ্ঠান রংপুর ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের ৪৭ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।এক নজরে বোর্ডের ফলাফল: মোট শিক্ষাপ্রতিষ্ঠান দুই হাজার ৩৩৭টি। পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ১২৯। ছাত্রী ৫৮ হাজার ৫৯৮ ও ছাত্র ৫৮ হাজার ৫৪০ জন। এর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৯৭৭ জন। পাসের হার ৭১ দশমিক ৭০। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৩৬ এবং মেয়েদের পাসের হার ৭০ দশমিক ০৪। জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে চার হাজার ১৬১ জন ছেলে এবং দুই হাজার ৪৭৩ জন মেয়ে। শতভাগ পরীক্ষার্থী পাস করেছে ৪৬টি প্রতিষ্ঠানে।গতবারের সঙ্গে তুলনা: ২০০৯ সালে এই বোর্ডে পরীক্ষার্থী ছিল এক লাখ দুই হাজার ১০১ জন। এবার বেশি ছিল মাত্র পাঁচ হাজার ৫১২ জন। কিন্তু আগেরবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি পেয়েছে দুই হাজার ৪৭৩ জন। ২০০৯ সালে জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ১৬১ জন। গত বছর পাসের হার ছিল ৬৩ দশমিক ৫৮ ভাগ। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭১ দশমিক ৭০ ভাগ।দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পিয়ারউদ্দিন আহমেদ জানান, গত বছর শুধু জিপিএ-৫-এর ভিত্তিতে সেরা ১০টি স্কুলের তালিকা করা হয়েছিল। কিন্তু এবার জিপিএ-৫-এর সঙ্গে আরও তিনটি বিষয় বিবেচনা করে শীর্ষ ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এর মধ্যে ১২টিই সরকারি। সেরা ২০ প্রতিষ্ঠান: প্রথম—রংপুর ক্যাডেট কলেজ, মোট পরীক্ষার্থী ৪৭ জন। সবাই জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয়—সৈয়দপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী। তৃতীয়—আমেনা বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল, দিনাজপুর। চতুর্থ—দিনাজপুর জিলা স্কুল। পঞ্চম—আহম্মেদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন, গাইবান্ধা। ষষ্ঠ—পঞ্চগড় বিপি গভর্নমেন্ট হাইস্কুল। সপ্তম—সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী। অষ্টম—ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। নবম—রংপুর জিলা স্কুল। দশম—ঠাকুরগাঁও সরকারি বয়েজ হাইস্কুল। একাদশ—ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুর। দ্বাদশ—নীলফামারী গভর্নমেন্ট হাইস্কুল। ত্রয়োদশ—রংপুর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল। চতুর্দশ—ঠাকুরগাঁও গভর্নমেন্ট গার্লস হাইস্কুল। পঞ্চদশ—কুড়িগ্রাম গভর্নমেন্ট হাইস্কুল। ষোড়শ—গাইবান্ধা গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল। সপ্তদশ—কুড়িগ্রাম গভর্নমেন্ট গার্লস হাইস্কুল। অষ্টাদশ—দিনাজপুর গভর্নমেন্ট গার্লস হাইস্কুল। উনবিংশ—লায়ন্স হাইস্কুল, নীলফামারী। বিংশতম—কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নীলফামারী।