নতুন নিয়োগ ২৭৭ ও পদোন্নতি ১৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সেবা পরিদপ্তরের অধীনে শূন্য পদে ২৭৭ জন সিনিয়র স্টাফ নার্স নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাচ, মেধা, জ্যেষ্ঠতা ও চাকরির আগ্রহের ভিত্তিতে নির্বাচন করে গতকাল সোমবার সেবা পরিদপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের এ অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। তাদের ২৭ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ পদে যোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া ১৬১ জন সহকারী নার্সকে সিনিয়র স্টাফ নার্স পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই আদেশ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd-তে পাওয়া যাবে।