নতুন পত্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলা থেকে দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ নামের একটি সংবাদপত্র প্রকাশিত হচ্ছে। উপজেলা পরিষদ চত্বরের বিজয় মঞ্চে গতকাল শুক্রবার নাটোর-১ (লালপুর-গুরুদাসপুর) আসনের সাংসদ মো. আবুল কালাম মোড়ক উন্মোচন করে পত্রিকাটির উদ্বোধন করেন। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ইমাম হোসেন। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধারা লড়াই করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। একই দিনে এই এলাকার মানুষ মফস্বল শহর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা হাতে পেল।’