প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭ সাল থেকে এইচএসসি, এসএসসি ও জেএসসি পরীক্ষায় সরকার ঘোষিত নতুন পদ্ধতি বাতিলের দাবিতে চাঁদপুরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের শপথ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা সাতটি বিষয়ে সৃজনশীল প্রশ্নের প্রবর্তন বাতিল করে আগের পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার দাবি জানায়। অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয়।