নতুন পরীক্ষাপদ্ধতি পরিবর্তনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার নতুন পদ্ধতি পরিবর্তন এবং ফলাফল বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত চট্টগ্রামের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে তাঁরা এ কর্মসূচি পালন করেন।আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পার্ট-১-এর ফল প্রকাশিত হয়। সম্মিলিত গ্রেড পয়েন্টভিত্তিক (সিজিপিএ) নতুন পদ্ধতির কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কলেজের বেশির ভাগ শিক্ষার্থী পাস করেননি। তাঁরা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারেননি।