নতুন পিএসওকে র্যাংক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী বিভাগের নবনিযুক্ত প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে গতকাল সোমবার লে. জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, শেখ হাসিনা গতকাল সকালে গণভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শফিউল হককে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। শফিউল হক লে. জেনারেল আবদুল ওয়াদুদের স্থলাভিষিক্ত হয়েছেন।