নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবি শিক্ষকদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে রংপুরে শিক্ষকেরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল শনিবার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) রংপুর জেলা শাখার সভাপতি মাসুম হাসানের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞা, সহসভাপতি আনিসুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক রওশানুল কাওছার, সাংগঠনিক সম্পাদক আবদুল বাতেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সহসভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের শতকরা ৯৭ ভাগ শিক্ষার্থীকে পাঠদান করান বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকেরা। তাঁরাই আজ সব থেকে অবহেলিত। তাঁদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রে সব সময় বৈষম্য করা হয়।