নতুন পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ শহর ও শহরতলির ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের ৫৫টি শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমীর পৃষ্ঠপোষকতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স সিরাজগঞ্জ শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ কালেক্টরেট কলেজ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ পোশাক বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ কামরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহফুজা আক্তার, গাজী জহুরুল ইসলাম, হেলাল আহমেদ, আলেয়া আক্তার বানু ও আনসার আলী।