নতুন পোশাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ড। গতকাল সোমবার সকালে নগরের চৌহাট্টা এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ৭০ জন মুক্তিযোদ্ধাকে নতুন পোশাক দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদের মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, ডেপুটি কমান্ডার আবদুল খালিক, সাংগঠনিক কমান্ডার চিত্তরঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান চৌধুরী বক্তব্য দেন।