প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্তের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী দুস্থ ব্যক্তিদের নতুন পোশাক দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরের মণিপুরি রাজবাড়ি পূজা মণ্ডপে এই পোশাক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হতে পারে, সে ব্যাপারে সিটি করপোরেশনের সব দপ্তর সার্বক্ষণিক তৎপর রয়েছে। পোশাক বিতরণ অনুষ্ঠানে মণিপুরি রাজবাড়ি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অজিত শর্মা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গোপ প্রমুখ উপস্থিত ছিলেন।